চবিতে এবার ধরা পড়লো বাচ্চা অজগর

১০ জুলাই ২০১৯, ০৮:২৪ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিএনসিসি দপ্তর (চবি পুরাতন মেডিকেল সংলগ্ন) সংলগ্ন কলোনীর একটি ঘর থেকে বার্মিজ পাইথন নামের একটি বাচ্চা অজগর উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে ঘরের মালিক সাপটিকে দেখে না মেরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিককে খবর দিলে রফিক এসে নির্বিষ অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

উদ্ধারকারী প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, কলোনী থেকে জুলকার নাঈম খান নামে একজন আমাদেরকে অজগরটি দেখে খবর দেয়। পরে আমি এবং আমার বন্ধু আসির উদ্দিন মিলে ঘরের মালিক শাহ আলম চাচার বাসায় এসে ২ ফুট দৈর্ঘ্যের বাচ্চা অজগরটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে সদ্য ডিম থেকে বের হওয়া অজগরের বাচ্চাটি খাবারের খোঁজে এসেছিল। তাই অজগরটিকে খাবার দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ আহসান পর্যবেক্ষণ শেষে ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাসে সাপের বাসযোগ্য আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে।

এছাড়া এর আগেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১২ ফুট লম্বা বিরল প্রজাতির একটি নির্বিষ অজগর সাপ উদ্ধার করা হয়েছিল। পরে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসানের নেতৃত্বে একটি দল সাপটিকে উদ্ধার করে প্রাণীবিদ্যা বিভাগের ল্যাবে নিয়ে যান। অবশ্য পরে সাপটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close