ববিতে জীবনানন্দ দাশ আন্তর্জাতিক কনফারেন্স কাল

১০ জুলাই ২০১৯, ০৮:২১ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার’ কর্তৃক প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।

‘বর্তমান তত্ত্ববিশ্ব ও জীবনানন্দ দাশ’ শিরোনামে এই কনফারেন্সে দেশের ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করবেন। এদের মধ্যে প্রবন্ধ উপস্থাপন করবেন আসমা চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, ড. পঙ্কজ কুমার সরকার, ড. ফারজানা সিদ্দিকা, মুঞ্জু রানী দাস, শাকিলা আলম ও সঞ্জয় কুমার সরকার উল্লেখযোগ্য।

কনফারেন্সে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. আজফার হোসেন (নিউইয়র্ক, আমেরিকা), প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মাহাবুব হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. ফকরুল আলম (ঢাবি)।

এছাড়া কনফারেন্সে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মোহাম্মদ মুহাসিন উদ্দিন, পরিচালক, জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার, বরিশাল বিশ্ববিদ্যালয়।

অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950