ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে হত্যার দাবি জবি শিক্ষার্থীদের

১০ জুলাই ২০১৯, ০৫:৫৩ PM

© টিডিসি ফটো

‘আর নয় ধর্ষণ, সমাজ হোক পরিবর্ত’ এই স্লোগানকে সামনে রেখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী পিয়াল অনুপ বলেন, সারাদেশে চলমান ধর্ষণে জড়িতদের আইনের আওতায় এনে প্রকাশ্যে হত্যা করতে হবে। আর এসব ধর্ষকদের ইন্ধনদাতা রাজনৈতিক রাঘববোয়ালদেরও আইনের আওতায় আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের শিক্ষার্থী সিথি আক্তার বলেন, সামিয়া হত্যাসহ সারাদেশে শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। আমরা এসব নির্মম হত্যাকান্ডের বিচার চাই এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।

এরপর মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950