অধ্যক্ষের সঙ্গে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময়

০৯ জুলাই ২০১৯, ০৮:৪৩ PM

© টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষের সঙ্গে সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেনের নিজ কার্যালয়ে সংগঠনটির নবনির্বাচিত কমিটির সদস্যরা এ শুভেচ্ছা বিনিময় করেন। অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সহ সভাপতি মো. শামিম হোসেন শিশির, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন মাসুদ, দপ্তর সম্পাদক আহমেদ ফেরদৌস, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক আল ইমরান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাহবুব হাসান রিপন, কার্যনির্বাহী সদস্য রাশেদ মামুন ও তাওসিফ মাইমুনসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।

এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন বলেন, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। আমরা আশা করব তিতুমীর কলেজের খ্যাতি অক্ষুণ্ণ রাখতে কাজ করবে সংগঠনটি। কলেজের অনেক ইতিবাচক দিক ও বিদ্যমান সমস্যাগুলো সাংবাদিকরা তুলে ধরবে।

ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
close