চবির কলা ভবনে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

০৯ জুলাই ২০১৯, ০২:৩৫ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের ইতিহাস বিভাগের কনফারেন্স রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কলা ভবনের তৃতীয় তলার ৩১৫ নম্বর কক্ষে আগুন লাগে। এসময় তৃতীয় তলা ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে শিক্ষক-শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ইতিহাস বিভাগের সভাপতি বকুল চন্দ্র চাকমা বলেন, ৩১৫ নাম্বার কক্ষটি আমরা ক্লাসরুম ও কনফারেন্স রুম হিসেবে ব্যবহার করি। একটি সংস্থার সহযোগিতায় কক্ষটি ডেকোরেশন করা হয়েছিলো। অগ্নিকান্ডের ঘটনায় আমাদের অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশনস অফিসার আবু জাফর বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close