চবি আরবী বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

০৮ জুলাই ২০১৯, ১০:০৪ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবী বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইন্টার ইউনিভার্সিটি অ্যারাবিক স্টুডেন্টস এসোসিয়েশন,চবি শাখার উদ্যোগে প্রথমবারের মত আরবী বিভাগের এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ১০ টা থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান সূচিত হয়।  এদিন নিপা আক্তার ও হযরত আলীর যৌথ সঞ্চালনায় এবং অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়্যেদ রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য বিভাগ হিসেবে আরবী বিভাগের সুখ্যাতি রয়েছে। আর তাই দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অবস্থান থেকে আরবী বিভাগ বরাবরই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডকে জোর দিয়ে থাকে। এসময় তিনি শিক্ষার্থীদের জাগতিক সকল জ্ঞান ধারণ করে সমাজকে আলোকিত করার আহবান জানান।

এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নেয়ামত উল্লাহ, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. ইসমাইল চৌধুরী ও অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আইনুন নিশাত ও ওবায়দুল্লাহ বিন আওলাদ। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ১ম বর্ষের জাহিদ হাসান ও জোহাইরিয়া বিনতে আজিজ,২য় বর্ষের হাবিব আজাদ,৩য় বর্ষের নাইমুল হক,৪র্থ বর্ষের মুনাওয়ার রিয়াজ মুন্না ও মাস্টার্সের হামিদ হোসাইন মাহদি অভিব্যক্তি প্রকাশ করেন।মধ্যাহ্নভোজের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬