চবির কেন্দ্রীয় গ্রন্থাগারে অধ্যাপক সুলতান আহমদ ভূইয়া কর্ণার

০৮ জুলাই ২০১৯, ০৭:৪৮ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মরহুম সুলতান আহমদ ভূইয়ার সংগৃহীত বেশ কিছু পুস্তক, হস্তলিখিত পান্ডুলিপি নিয়ে চবির কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি কর্ণার উদ্বোধন করা হয়েছে।

চবির শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সোমবার (৭ জুলাই) দুপুরে মরহুমে সহধর্মীনি সৈয়দা সুরাইয়া সুলতানা চবির কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এর নিকট অধ্যাপকের বেশ কিছু পুস্তক, হস্তলিখিত পান্ডুলিপি হস্তান্তর করেন ।

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. শিরীণ আখতার চবির বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মরহুম সুলতান আহমদ ভূইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, চবি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মরহুম সুলতান আহমদ ভূইয়া ছিলেন প্রতিথযশা হস্তলিখিত পান্ডুলিপি বিশেষজ্ঞ, গবেষক এবং সর্বোপরি একজন গুণী শিক্ষক। এ কীর্তিমান শিক্ষকের ছাত্র-ছাত্রীরা আজ দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত। এ গুণী শিক্ষক তার শিক্ষকতা জীবনে নিবেদিতপ্রাণে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে বিশেষ করে হস্তলিখিত পান্ডুলিপির ব্যবহার সম্পর্কে বিশদ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, এ খ্যাতিমান শিক্ষকের সংগৃহীত বেশ কিছু পুস্তক, হস্তলিখিত পান্ডুলিপি দীর্ঘদিন পরে হলেও তাঁর পরিবার আজ আমাদের কাছে হস্তান্তর করে শিক্ষা-গবেষণার ক্ষেত্রে যে অসামান্য অবদান রাখছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

এদিন আরও উপস্থিত ছিলেন চবি গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এ কে এম মাহফুজুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা এবং মরহুমের পরিবারবর্গের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
close