মুখে কালো কাপড় বেধে যৌন হয়রানির প্রতিবাদে রাবি শিক্ষার্থীরা

০৮ জুলাই ২০১৯, ০৬:২৭ PM

দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় 'মুখে কালো কাপড় বেধে' প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশের পাদদেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেন।

দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত সেখানে অবস্থান করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বয়কট করার আহ্বান জানান।

একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে শিক্ষকের শাস্তির দাবি জানান। কর্মসূচীতে ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের অন্তত ত্রিশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ জুন ও ২৭ জুন ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে দুই শিক্ষার্থী উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। এরপর ২ জুলাই অভিযোগ আমলে নিয়ে ইনস্টিটিউটের সকল একাডেমিক কার্যক্রম থেকে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত, আহ…
  • ১৯ এপ্রিল ২০২৬