কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতায় গবেষণার মান নষ্ট হয় :  হাবিপ্রবি ভিসি

০৭ মে ২০২৬, ০১:২১ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লাহ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লাহ © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লাহ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভরতায় গবেষণার সঠিক মান নষ্ট হতে পারে।

বুধবার (৬ মে) সকাল সাড়ে নয় টায়  বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আয়োজিত পাঁচদিনব্যাপী ‘স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সায়েন্টিফিক পেপার অ্যান্ড থিসিস রাইটিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই গবেষণার সঙ্গে যুক্ত হতে পারলে ভবিষ্যতে একজন ভালো মানের গবেষক হওয়া সহজ হয়। গবেষণার ক্ষেত্রে কীভাবে তথ্য সংগ্রহ করতে হয় এবং কীভাবে গবেষণাপত্র লিখতে হয় এসব বিষয়ে দক্ষতা অর্জন করা যায়।’

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ হওয়া উচিত গবেষণা করা। গুণগত মানের গবেষক হতে হলে গবেষণায় বেশি সময় দিতে হবে। অনেকে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় গবেষণার কাজ করেন। এতে গবেষণার সঠিক মান সবসময় বজায় থাকে না।’

সময় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের উচিত সুপারভাইজারের তত্ত্বাবধানে শুরু থেকেই গবেষণার পাশাপাশি নিয়মিত গবেষণাপত্র প্রকাশ করা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)-এর পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান এবং আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. শরিফ মাহমুদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রথম দিনে ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের ১৩২ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬