হাবিপ্রবির সহকারী প্রক্টর পদে নতুন চার মুখ

২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ PM
চারজন সহকারী প্রক্টর

চারজন সহকারী প্রক্টর © টিডিসি সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টোরিয়াল বডিতে নতুন চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়। আজ মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

নবনিযুক্ত চার সহকারী প্রক্টর হলেন- কৃষি সম্প্রসারণ বিভাগের ​অধ্যাপক ড. মো. ফারুক হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী ​অধ্যাপক মো. মবিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ​মো. আহসান হাবীব ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ​কাজী মো. ইউসুফ। 

​অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এ পদে নিযুক্ত শিক্ষকরা নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন। তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রবর্তিত সকল বিধিবিধান মেনে চলতে বাধ্য থাকবেন এবং এ ক্ষেত্রে বিধি মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

​নিয়োগের এ আদেশ ২১ এপ্রিল থেকেই কার্যকর করা হয়েছে। নবনিযুক্ত সহকারী প্রক্টরগণ ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কাজে নতুন উদ্যমে অংশগ্রহণ করবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে।

সংশ্লিষ্ট আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬