কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতায় গবেষণার মান নষ্ট হয়: হাবিপ্রবি ভিসি

০৬ মে ২০২৬, ১০:৪৮ PM
উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লা

উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লা © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লাহ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভরতায় গবেষণার সঠিক মান নষ্ট হতে পারে।

বুধবার (৬ মে) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আয়োজিত পাঁচদিনব্যাপী ‘স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সায়েন্টিফিক পেপার অ্যান্ড থিসিস রাইটিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্রজীবন থেকেই গবেষণার সঙ্গে যুক্ত হতে পারলে ভবিষ্যতে একজন ভালো মানের গবেষক হওয়া সহজ হয়। গবেষণার ক্ষেত্রে কীভাবে তথ্য সংগ্রহ করতে হয় এবং কীভাবে গবেষণাপত্র লিখতে হয় এসব বিষয়ে দক্ষতা অর্জন করা যায়।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ হওয়া উচিত গবেষণা করা। গুণগত মানের গবেষক হতে হলে গবেষণায় বেশি সময় দিতে হবে। অনেকে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় গবেষণার কাজ করেন। এতে গবেষণার সঠিক মান সবসময় বজায় থাকে না।

সময় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত সুপারভাইজারের তত্ত্বাবধানে শুরু থেকেই গবেষণার পাশাপাশি নিয়মিত গবেষণাপত্র প্রকাশ করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান এবং আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. শরিফ মাহমুদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রথম দিনে ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের ১৩২ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬