সোমবার ঢাকায় ৭ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করবে

০৭ জুলাই ২০১৯, ১০:২৫ PM

© সংগৃহীত

সেশনজট দূর করা, ত্রুটিপূর্ণ ফলাফলের পূণর্ম্যল্যায়নসহ ৫ দফা দাবিতে সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল করবেন ৭ কলেজের শিক্ষার্থীরা। মিছিল শেষে ঢাবি ভিসিকে স্মারকলিপি প্রদান করবেন তারা।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক আবু বকর। তিনি বলেন, পাঁচ দফা দাবিতে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। পরে মিছিলটি নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র চত্বরে অবস্থান করবে। সেখান থেকে আমাদের প্রতিনিধি দল ঢাবি ভিসিকে স্মারকলিপি প্রদান করবে।

উল্লেখ্য ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। এর পর থেকেই কয়েকদফা আন্দোলনে নামতে শিক্ষার্থীদের।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close