অনশনরত জবি শিক্ষার্থীদের খোঁজ নেননি কেউ

০৭ জুলাই ২০১৯, ০৬:১৫ PM

© টিডিসি ফটো

জকসু নির্বাচন, বাসের ডাবল ট্রিপ চালুসহ সাত দফা দাবিতে বৃষ্টিতে ভিজেই অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে অনশনে বসলেও প্রশাসনিক কোন কর্মকর্তাদের শিক্ষার্থীদের খোঁজ নিতে দেখা যায়নি। সাংবাদিকরা উপাচার্যকে অনশনরত শিক্ষার্থীদের কথা জানালেও তিনি এতে তেমন কর্ণপাত করেননি। উল্টো সাংবাদিকরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উস্কে দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

জানা যায়, সাত দফা দাবিতে রোববার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের ১৩জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।

অনশনরত শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় উপাচার্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। সাত দফা দাবি মেনে নেয়ার মুখের আশ্বাস এখন আর তারা বিশ্বাস করে না। এদিকে সাত দফা বাস্তবায়নের লিখিত আশ্বাস দেয়ার প্রস্তাবকে বিশ্ববিদ্যালয় উপাচার্য নাকোচ করে দিয়েছেন। এতে করে বুঝা যায় আমাদের দাবী আদায়ে প্রশাসন তালবাহানার আশ্রয় নিয়েছেন। সাত দফা দাবী মেনে নেয়ার সময়সীমা লিখিতভাবে না দেয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আগামী এক সপ্তাহের মধ্যে ক্যান্টিনের ভর্তুকি বাড়িয়ে খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে; এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে; আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে; আগামী দুই মাসের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৭০ শতাংশ শিক্ষক নিয়োগ দিতে হবে; আবেদনের ক্ষেত্রে সিজিপিএ শর্ত শিথিল করে স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ দিতে হবে; জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং গবেষণা খাতে শর্ত কমিয়ে বাজেট বাড়াতে হবে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950