ইবিতে শাপলা ফোরামের সভাপতি রেজওয়ানুল সম্পাদক মাহবুবর

০৭ জুলাই ২০১৯, ০৫:৩০ PM
সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম (বায়ে) এবং সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান

সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম (বায়ে) এবং সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান মনোনিত হয়েছেন।

রবিবার (৭ জুলাই) দুপুরে ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯ এর প্রধান নির্বাচন কমিশনার ও অর্থনীতি বিভাগের সভাপতি জেষ্ঠ অধ্যাপক ড. আব্দুল মুঈদ এ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি জানান, শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯ এ নির্বাচিত পনের জন সদস্যদের নিয়ে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মেহের আলী এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল মনোনিত হয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে মনোনিত হয়েছেন- অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. ইব্রাহীম আব্দুল্লাহ ও অধ্যাপক প্রদীপ কুমার অধীকারী।

উল্লেখ্য, গত ২৯ জুন বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’ এর কার্যনির্বাহী নির্বাচন ২০১৯ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রথম পনের জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত সদস্যরা গতকাল রবিবার নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এক জরুরি সভায় তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক মনোনিত করেন।

ট্যাগ: ইবি
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950