চবির ডোমেইনে ই-মেইল আইডি পাচ্ছেন গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা

০৭ জুলাই ২০১৯, ০৫:২৫ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের (মাস্টার্স, এম ফিল ও পিএইচডি) জন্য (cu.ac.bdDomain) এ ই-মেইল আইডি তৈরী কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। রবিবার চবি উপাচার্যের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান চবির রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় চবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বক্তব্য রাখেন।   

এদিন প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শিরীণ আখতার উপস্থিত সকলকে অভিবাদন জানিয়ে বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে সমভাবে এগিয়ে যেতে হলে আধুনিক প্রযুক্তির সন্নিবেশ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার কোন বিকল্প নেই। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিরাম কাজ করে যাচ্ছে।

তারই অংশ হিসেবে চবির গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডোমেইনে ই-মেইল আইডি তৈরীর উদ্যোগের ফলে অবিরাম তথ্য প্রবাহের দিক দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও একধাপ এগিয়ে গেছে। এই ইমেইল আইডি ব্যবহার করে একাডেমিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে গ্র্যাজুয়েটদের সরাসরি যোগাযোগ ও তথ্যের আদান-প্রদান অধিকতর দ্রুতগতি ও সহজতর হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চবি বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, শিক্ষক, সহকারী প্রক্টর, অফিস প্রধান, গ্র্যাজুয়েট শিক্ষাথী ও আইসিটি সেলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬