রাবি শিক্ষকদের মাঝে ‘হাড়ের স্বাস্থ্য সচেতনতা’ কর্মসূচি

০৭ জুলাই ২০১৯, ০২:৩০ PM

© টিডিসি ফটো

‘হাড় না হয় যেনো, হারের কারণ’ এমন স্লোগানকে উপজীব্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ‌‌‘হাড়ের স্বাস্থ্য সচেতনতা’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠানটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘আমরা জানি যে শিক্ষক সমিতি সাধারণত শিক্ষকদের সমস্যা, দাবি-দাওয়া নিয়েই কাজ করেন। দাবি-দাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আদায় করার চেষ্টা করেন। সমস্যা থাকলেও করেন না থাকলেও করেন। কিন্তু এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ একজন শিক্ষক নিজে সুস্থ না থাকলে পাঠদান করবেন কীভাবে? হাড়ের ক্ষয় রোগ একটি নীরব ঘাতক। যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে গিয়ে না ঠেকবে ততক্ষণ বুঝবার উপায় থাকে না। অনেকটা ক্যান্সারের মতো। যখন ধরা পড়ে ততক্ষণে আর সময় থাকে না। তাই আমাদের সময় থাকতেই সচেতন হতে হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী বলেন, ‘একজন মানব শিশু যখন জন্ম নেয় তখন ৪০০ মতো হাড় থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তা ২০৬-২০৭ এই রকম একটা সংখ্যায় কমে আসে। সুস্থ ভাবে বেচে থাকার জন্য সচেতনতার বিকল্প হয় না।’

শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোজাম্মেল হোসেন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানের কী-নোট স্পিকার ছিলেন ডা. সাবিনা সুলতানা। শুভেচ্ছা বক্তা ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান। এসময় আরো উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরির সেলস ম্যানেজার এহসানুল করিম এবং শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের স্পন্সর ছিল নিউজিল্যান্ড ডেইরি।

গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬