বৃষ্টিতে ভিজে অনশনে জবি শিক্ষার্থীরা, জকসু নির্বাচনসহ সাত দাবি

০৭ জুলাই ২০১৯, ১২:০৪ PM

© টিডিসি ফটো

জকসু নির্বাচন, বাসের ডাবল ট্রিপ চালুসহ সাত দফা দাবিতে বৃষ্টিতে ভিজেই অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের ১৩জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।

অনশনরত শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় উপাচার্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। এখন সাত দফা দাবি মেনে নেয়ার মুখের আশ্বাস আমরা বিশ্বাস করি না।

এসময় সাত দফা বাস্তবায়নের লিখিত আশ্বাস দেয়ার প্রস্তাবকে উপাচার্য নাকচ করেছেন অভিযোগ করে তারা বলেন, এতে দাবি আদায়ে প্রশাসন তালবাহার আশ্রয় নিয়েছেন। সাত দফা দাবি মেনে নেয়ার সময়সীমা লিখিতভাবে না দেয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আগামী এক সপ্তাহের মধ্যে ক্যান্টিনের ভর্তুকি বাড়িয়ে খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে, আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে, আগামী দুই মাসের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৭০ শতাংশ শিক্ষক নিয়োগ দিতে হবে ও আবেদনের ক্ষেত্রে সিজিপিএ শর্ত শিথিল করে স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ দিতে হবে, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং গবেষণা খাতে শর্ত কমিয়ে বাজেট বাড়াতে হবে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬