শিক্ষা জাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু রোববার

০৬ জুলাই ২০১৯, ০৯:০২ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে রোববার (৭ জুলাই)। শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান।

অধ্যাপক হাসানউজ্জামান জানান, ‘একুশ শতকে দক্ষিণ এশিয়ার শাসন: চ্যালেঞ্জ এবং করণীয়’ সম্পর্কে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্র থেকে মোট ৩৬ জন গবেষক তাদের গবেষণাপত্র ও নির্দিষ্ট বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করবেন। সম্মেলনের প্রথম দিন ছয়জন এবং শেষ দিন ৩০ জন গবেষক মোট ছয়টি সেশনে তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। এছাড়া ২৭৫ জন আগ্রহী সম্মেলনে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

তিনি আরো জানান, রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। 

এছাড়া সোমবার (৮ জুলাই) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সরকার ও রাজনীতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মো. সলিমুল্লাহ খান।

মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬