কুবিতে মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

০৬ জুলাই ২০১৯, ০৫:৪৬ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মুরাদনগর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের’ নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান শেষে এ কমিটি গঠন করা হয়।

ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসানকে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি পদে কাউসার আল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনকে মনোনীত করা হয়।

নবীন বরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রভাষক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সাবেক আহ্বায়ক সেলিম রেজা, সদ্য বিদায়ী সভাপতি শরিফ নুর তুষার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনটির বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেন।

উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950