ইউএসটিসি অধ্যাপককে লাঞ্চিত করায় ববি শিক্ষক সমিতির নিন্দা প্রকাশ

০৫ জুলাই ২০১৯, ১১:৪৫ AM

চট্টগ্রাম এর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( ইউএসটিসি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মাসুদ মাহমুদকে লাঞ্চিত করার ঘটনায় নিন্দা জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি ড.হাসিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২ জুলাই ইউএসটিসির ইংরেজি বিভাগের উপদেষ্টা, প্রবীণ অধ্যাপক মাসুদ মাহমুদ কে কতিপয় শিক্ষার্থী ধাক্কা দিয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয়। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী কে গ্রেফতার করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানানো হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িত অন্য সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬