‘ক্যাম্পাসকে অস্থিতিশীল করলে গদিকে স্থিতিশীল থাকতে দেব না’

২৪ এপ্রিল ২০২৬, ০২:১০ AM
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল করে জকসু

ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল করে জকসু © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নেতাদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। 

বিক্ষোভ মিছিলে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেছেন, ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকার ও তার সন্ত্রাসী বাহিনী ছাত্রদলকে বলতে চাই, আপনারা সোজা হয়ে যান নাহলে জনগণ ও শিক্ষার্থীরা আপনাদেরকে উচিত জবাব দেবে। আপনি যদি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চান, আপনার ওই গদিকে আমরা স্থিতিশীল থাকতে দেব না। সুতরাং সাধু সাবধান।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১২টায় মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। 

এসময় শিক্ষার্থীরা ‘ডাকসু নেতৃবৃন্দ আহত কেন, তারেক রহমান জবাব দে, শিক্ষা সন্ত্রাস,একসাথে চলে না, ছাত্রদলের সন্ত্রাস,রুখে দাও ছাত্রসমাজ, সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘ডাকসু নেতৃবৃন্দেরর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকার ও তার সন্ত্রাসী বাহিনী ছাত্রদলকে বলতে চাই, আপনারা সোজা হয়ে যান, নাহলে জনগণ ও শিক্ষার্থীরা আপনাদেরকে উচিত জবাব দিবে।’

তিনি আরও বলেন, ‘সরকার তেল সংকট, লোডশেডিংসহ নানা অব্যবস্থাপনা ঢাকতে পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলোর পরিস্থিতি উত্তপ্ত করতে চাচ্ছে।’

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জকসুর এজিএস মামুদ রানা বলেন, ‘জোবায়ের- মোসাদ্দেকরা এদেশে ভেসে আসে নাই। এই হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছেন, তারা ছাত্রলীগ হয়ে উঠতে চায়।’ 

জকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নুর নবী বলেন, এই বাংলাদেশের ২য় স্বাধীনতা যারা এনেছে, তারা হলেন, জোবায়ের - মোসাদ্দেক। যেকাউকে গুপ্ত, ছাত্রশিববর বলে হামলা শুরু হয়েছে। এর আগে যেভাবে ফ্যাসিবাদ আমলে হামলা বিভিন্ন ট্যাগ দিয়ে হামলা হযেছে, ঠিক একই কায়দায় হামলা শুরু হয়েছে। 

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, নব্য ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। এই নব্য ফ্যাসিস্ট স্বৈরাচারকে বলে দিতে চাই আপনারা হাসিনার কাছ থেকে শিখুন, না হলে পালানোর রাস্তাও আপনারা পাবেন না। সে তো ইন্ডিয়ায় জায়গা পেয়েছে, আপনারা কোথায় জায়গা নিবেন? আমি জানি জুলাইয়ে তার কী অবদান ছিল। নব্য ফ্যাসিস্ট হয়ে চাঁদাবাজ, দখলবাজ, টয়লেট দখলকারী, ডিএসসি দখলকারী, বাংলাবাজার দখলকারীসহ যতগুলো বাস সমিতি থেকে শুরু আছে, যারা টেম্পো স্ট্যান্ড দখল করার চেষ্টা করতেছে, তারাই আজকে নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ‘আমরা বলে দিতে চাই, যদি আপনাদের শুভ বুদ্ধির উদয় না হয়, এই ক্যাম্পাসগুলো থেকে যেভাবে আওয়ামী ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে, আপনাদেরকেও তাড়ানো হবে ইনশাআল্লাহ। ১৬ দিন ক্ষমতায় থাকার আপনাদের অভিজ্ঞতা আছে। জনগণ কিন্তু জানে ১৬ দিনের মাথায় নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনাদেরকে তাড়িয়েছে। ভবিষ্যতে যদি আবার ফ্যাসিস্ট হতে চান, দেড়-দুই মাসের ভেতরে আপনাদেরকে তাড়াবো আমরা ইনশাআল্লাহ।’

 এসময় জকসুর নির্বাচিত প্রতিনিধি,শিবিরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

ময়মনসিংহে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় আরও জলাবদ্…
  • ১৩ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিতে ডুবল টঙ্গী, সড়ক-শিক্ষাপ্রতিষ্ঠান-দোকানে পানি,…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের দাবি পুনর্বিবেচনায় শিক্ষামন্ত্রীকে অ…
  • ১৩ জুলাই ২০২৬
ফিফার কাছে বিশেষ আবদার আর্জেন্টিনার
  • ১৩ জুলাই ২০২৬
দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ভারী বৃষ্টি—গাড়ির সংকট আর জলাবদ…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence