রাবিতে ‘ডেটা সায়েন্স এবং এসডিজি’ শীর্ষক ৭ম আন্তর্জাতিক সম্মেলন

০৪ জুলাই ২০১৯, ০৪:৩০ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডেটা সায়েন্স; চ্যালেঞ্জ, সুযোগ এবং বাস্তবতা এই শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনের অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসের ১৮ এবং ১৯ তারিখে এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার। সম্মেলনে অংশ নিচ্ছেন আমেরিকা, সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, উগান্ডা, ভারত সহ বিভিন্ন দেশের অন্তত ৪৩জন গবেষক।

৭ম এই আন্তর্জাতিক সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির এবং সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ।

সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা কমিশনের পরিসংখ্যান এবং তথ্য বিভাগের সচিব সুরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া। এতে কী-নোট বক্তা থাকবেন ফিনল্যান্ডের ডেটা বিজ্ঞানী প্রফেসর তাপিও নাম্মি।

সম্মেলনে গবেষণা উপস্থাপনের নিবন্ধন শুরু ৩ অক্টোবর এবং রেজিস্ট্রেশন শুরু আগামী ২ ডিসেম্বর। রেজিস্ট্রেশনের জন্য সার্কভুক্ত দেশের অংশগ্রহণকারীদের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং সার্কভুক্ত নয় এমন দেশে গুলোর জন্য দুইশত মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয় অংশগ্রহণকারীদের জন্য তা দুই হাজার পাঁচশত টাকা ও শিক্ষার্থীদের জন্য এক হাজার পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক মো. আইয়ুব আলী বলেন, "দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধান এবং জাতিসংঘ প্রণীত এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডেটা সাইন্স। এই সম্মেলনকে আমরা আন্তর্জাতিক ডেটা বিজ্ঞানীদের একটা মিলনমেলায় পরিণত করতে বদ্ধপরিকর। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে যে সকল প্রস্তাবনা গুলো আসবে তা দেশের কাঙ্খিত উন্নয়ন লক্ষ্য-মাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬