উপাচার্যের ফোনে ব্লক সাংবাদিকরা, বললেন— বক্তব্য স্বস্তা করো না

০৪ জুলাই ২০১৯, ০২:৫২ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর বিরুদ্ধে শিক্ষক এবং সাংবাদিকদের ফোন নাম্বার ব্লক করে রাখার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্তত ৮ জন জাতীয় দৈনিকের সাংবাদিক এবং কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে বিষয়টি জানা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক এবং বিশ্বিবিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

তবে উপাচার্য ড. এমরান কবির চৌধুরীর দাবি, ‘আমার কাছে দৈনিক হাজারও ফোন আসে। মাঝে মাঝে আমাকে সাংবাদিক পরিচয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে বসে। এগুলোর জবাব দেয়া তো আমার কাজ না। তোমাদের যদি উপাচার্যের বক্তব্য এতই প্রয়োজন হয়; তাহলে সাংবাদিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরে কয়েকজন সিনিয়র সাংবাদিকের নাম্বার আমাকে লিখে দিও। আমি সেগুলো সংগ্রহে রাখবো।’ তবে সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম্বারও তিনি ব্লক করে রেখেছেন বলে জানা যায়।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন সময় সংবাদের প্রয়োজনে উপাচার্যকে মুঠোফোন নাম্বার থেকে ফোন দিলে পরবর্তীতে সেই নাম্বারটি তিনি ব্লক করে রাখেন। এছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ উপাচার্য তাদের নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করেন। কোনো প্রয়োজনে উপাচার্য কার্যালয়ে গেলে অধিকাংশ শিক্ষক এবং বিভাগীয় প্রধানদের তিনি বসতে পর্যন্ত দেন না। তিনি পছন্দ করেন না এমন শিক্ষকদের মুঠোফোন নাম্বার ব্লক করে দিয়েছেন বলে জানা গেছে।

সাংবাদিকদের এড়িয়ে চলার জন্যই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নাম্বার ব্লক করে রাখছেন বলে সাংবাদিক নেতারা অভিযোগ করেন। এছাড়া সংবাদের বক্তব্যের প্রয়োজনে তার কার্যালয়ে সংবাদ কর্মীরা গেলে সহজে সাক্ষাৎ পাওয়া যায় না। আগে প্রশ্নপত্র পাঠিয়ে সময় নিয়েও অনেকসময় বসে থাকতে হয় বলে জানান তারা।

সাংবাদিকদের ফোন নাম্বার কালো তালিকায় রাখার বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর সাকিব অভিযোগ করে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই কাজ করি। কিন্তু উপাচার্যে অসহযোগিতা সে কাজকে বাধাগ্রস্ত করে। অধিকাংশ সাংবাদিকের মুঠোফোন নাম্বার ব্লক করার কারণে সংবাদ প্রকাশে সাংবাদিকদের সমস্যায় পড়তে হয়।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া তোমরা (সাংবাদিক) আমাকে কল দিওনা। তোমরা উপাচার্যের বক্তব্যকে এত স্বস্তা করো না। সবার সাথে কথা বলা আমার সম্ভব নয়।’ শিক্ষকদের নাম্বার ব্লক বিষয়ে তিনি বলেন, ‘যারা অভিযোগ করেছে তাদের নামগুলো আমাকে দাও।’

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950