আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে খুবি: আনন্দের জোয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

০৩ জুলাই ২০১৯, ০৮:২৮ PM

© টিডিসি ফটো

স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাসের প্রকাশিত র‌্যাংকিংয়ে সারা বিশ্বের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ৭২১ স্থান অর্জন করেছে। এছাড়াও দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ৬ষ্ঠ স্থান অর্জন করে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসে অর্জিত আনন্দের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে ক্যাম্পাসে এক আনন্দশোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে হাদী চত্বর ও কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদী চত্বরে এসে শেষ হয়।

এ শোভাযাত্রায় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।

শোভাযাত্রায় উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর সদিচ্ছা, সরকারের অবিরাম সহায়তা ও ইউজিসির ঐকান্তিক প্রচেষ্টা এই অর্জনে মুখ্য ভূমিকা রেখেছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় তিনি আরও বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকর্মে আন্তরিকতা ও নিরন্তর প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের একাগ্রতা, অনুশীলন সাফল্যের এ আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। গত ৭-৮ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধির অব্যাহত প্রচেষ্টার সাফল্যের স্মারক এটি। তিনি ইলেকট্রনিক, প্রিন্ট ও অন লাইন মিডিয়ার সাংবাদিকদের খুলনা বিশ্ববিদ্যালয়ের এই অর্জনের কভারেজ প্রদানের জন্যও আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় শোভাযাত্রায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনদের মধ্যে প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান এবং সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিক।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950