গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ জুলাই ২০১৯, ০৬:০৭ PM

ইউজিসিতে পাশ হওয়া ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) ক্যাম্পাসে এ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রী।

দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে দলীয় টেন্ট হতে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতারা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ খাতে বরাদ্দ বাড়োনোর দাবি জানান।

এসময় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ বলেন, ‘উচ্চশিক্ষা মানেই গবেষণাধর্মী পড়ালেখা। কিন্তু অর্থের অভাবে শিক্ষক-শিক্ষার্থী গবেষণা করতে ব্যর্থ হয়। তাই এই খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, ‘নামমাত্র গবেষণা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা সত্যি নগণ্য। এ বরাদ্দ সংশোধন করে আমরা নতুন বাজেট চাই। নতুবা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক জি. কে. সাদিক ছাত্র মৈত্রীর দপ্তর সম্পাদক মু’তাসিম বিল্লাহ, প্রচার সম্পাদক মোরশেদুল ইসলামসহ দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২৯ জুন নতুন অর্থবছরের জন্য মোট ১৩৭ কোটি ১৬ লক্ষ বাজেট ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে বেতন ভাতায় ৯৮ কোটি ২৮ লক্ষ টাকা এবং পেনশন ও অবসরকালীন ভাতার জন্য ৯ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হলেও গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয় মাত্র ৮০ লাখ টাকা। যা মূল বাজেটের ০.৫৮ শতাংশ।

ট্যাগ: ইবি
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950