নোবিপ্রবিতে বরুড়া ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন

০৩ জুলাই ২০১৯, ০৪:১৭ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বরুড়া ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক রিপন চন্দ্র শীল নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বরুড়া উপজেলার অন্যান্য বিভাগের বিভিন্ন শিক্ষার্থী।

এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান, প্রচার সম্পাদক মোহাম্মদ বায়েজীদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ খাদিজা আক্তার আঁখি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান শান্তসহ প্রমুখ।

নবগঠিত কমিটির সভাপতি আহসান উল্লাহ বলেন, বরুড়ার ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য বরুড়া ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি বরুড়ার ছাত্র-ছাত্রীদের উন্নয়ন, ভ্রাতৃত্ব এবং স্বপ্ন বাস্তবায়নে সদা কাজ করার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ হলাম।

সাধারণ সম্পাদক রিপন চন্দ্র শীল বলেন, নোবিপ্রবিস্থ বরুড়ার শিক্ষার্থীদের শিক্ষার সার্বিক উন্নয়নে আমরা সবাই কাজ করে যাবো। যাতে প্রত্যেক শিক্ষার্থী নিজ অবস্থানে থেকে বরুড়ার উন্নয়নে কাজ করতে পারে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close