বাঁচতে চায় জবির বাস চালক জসিম

০২ জুলাই ২০১৯, ০৯:১৪ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) স্বপ্নীল বাসের চালক জসিম মরন ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত । তার চিকিৎসার জন্য ১০ লক্ষেরও বে‌শি টাকা প্রয়োজন। ইতিমধ্যে তার বাড়ির দুটি পালন করা গরু বিক্রি করে প্রায় ১ লক্ষ টাকার মত চিকিৎসা বাবদ খরচ হ‌য়ে‌ছে। এখন তার প‌ক্ষে আর চি‌কিৎসা খরচ বহন করা সম্ভব নয়। তাই তি‌নি সবার কা‌ছে আ‌র্থিক সহ‌যোগীতা চে‌য়ে‌ছেন। বর্তমা‌নে তি‌নি ঢাকার পি‌জি হাসপাতা‌লে ভ‌র্তি আ‌ছেন।

এ ব্যাপা‌রে শিক্ষার্থী ক‌নিক ব‌লেন, আমরা আজ জসিম মামার মানবিক সাহায্যের আবেদনের জন্য প্রক্টর অফিস থেকে অনুমতি নিয়ে এসেছি। মামার এই দুঃসময়ে আমাদের স্বপ্নীল পরিবারের পাশাপাশি আপনাদের সবার কাছে উন্মুক্ত সহযোগিতা চাচ্ছি। ইনশাআল্লাহ্ আমরা কাল থেকে ভার্সিটির সকল ডিপার্টমেন্ট ভিত্তিক, বাস ভিত্তিক সাহায্যের জন্য কালেকশন করব।

জ‌বি শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ব‌লেন, আমাদের জগন্নাথের হল নেই, আমাদের এক একটা বাস আমাদের এক একটা হল। ভার্সিটির প্রতিটি বাস আমাদের একটি করে পরিবার। আর সে পরিবারের অন্যতম একজন সদস্য আমাদের বাস চালক এই মামারা। তাদের মধ্যে কারো একজনের এমন মরণব্যাধি ক্যান্সার আমাদের জন্য সত্যিই খুব হৃদয়বিদারক বিষয়। ইনশাআল্লাহ্ আপনাদের সকলের সর্বোচ্চ সহযোগিতা পেলে আমরা আল্লাহ’পাকের অশেষ করুণায় মামাকে চিকিৎসা করে আবার ফিরিয়ে আনতে পারব।

সাহায্য পাঠানোর ঠিকানা:
কনিক স্বপ্নীল
বিকাশ – ০১৯৯০২২০০৫৭
তাইজুদ্দিন
ডাচ বাংলা ব্যাংক– ০১৭১৭০৪৩৩১৮

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬