বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণায় বরাদ্দ ৫৩ লাখ টাকা!

০২ জুলাই ২০১৯, ০২:৪১ PM

© ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ অর্থবছরের জন্য ৩৭ কোটি ১১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি পাশ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ - পরিচালক সব্রত কুমার বাহাদুর। এ বছর গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৫৩ লাখ টাকা, যা মোট বাজেটের এক দশমিক ৪৩ শতাংশ।

জানা গেছে, গত অর্থবছরের বাজেট ছিল ৩৫ কোটি ২২ লাখ টাকার। এবার ১ কোটি ৮৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট বাজেট দাঁড়িয়েছে ৩৭ কোটি ১১ লাখ টাকায় । এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন( ইউজিসি) থেকে বরাদ্দ দেয়া হয়েছে, ২৯ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা।

বর্তমান বাজেটে বেতন ও ভাতাদি খাতে ২২ কোটি এক লাখ টাকা বরাদ্দ রয়েছে, যা মোট বাজেটের ৫৯ দশমিক তিন শতাংশ। এছাড়া পণ্য ও সেবা বাবদ ১১ কোটি ৫০ লাখ, যা মোট বাজেটের ৩০ দশমিক ৯৮ শতাংশ, বিশেষ অনুদান খাতে এক কোটি ৫৭ লাখ, যা মোট বাজেটের চার দশমিক ২৩ শতাংশ। এছাড়া অন্যান্য অনুদান খাতে এক কোটি ৫০ লাখ, যা মোট বাজেটের চার শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পবিচালক সুব্রত কুমার বাহাদুর বলেন, ‘আমরা চলতি বছর ৪৩ কোটি ৯৫ লাখ টাকার বাজেটের চাহিদাপত্র দিয়েছিলাম। কিন্তু ইউজিসি কর্তৃপক্ষ ৩৭ কোটি ১১ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে।’

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬