র‌্যাংকিংয়ের অবস্থান ধরে রেখে খুবিকে ব্রান্ডিংয়ে নিয়ে যেতে চাই: উপাচার্য

০১ জুলাই ২০১৯, ১১:৫০ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক র‌্যাংকিং এ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থান পাওয়া ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ষষ্ঠ স্থান অর্জন করায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, হল সমূহের প্রভোস্ট এবং বিভাগীয় প্রধানরা।

সভায় উপাচার্য এই অর্জনের পেছনে বিশেষভাবে শিক্ষকবৃন্দের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এই অর্জনের জন্য শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকেও ধন্যবাদ জানান। উপাচার্য বলেন, এই অর্জনকে ধরে রেখে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। গবেষণায় আরও উৎসাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগের কথাও তিনি ব্যক্ত করেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আন্তর্জাতিক র‌্যাংকিং এ স্থান করে নেওয়ায় এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে ভালো করায় আগামীকাল বুধবার সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুপ্রেরণামুলক এক আনন্দ শোভাযাত্রা বের করা হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, শিক্ষা স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ উদ-দারাইন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আব্দুর রউফ, ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান, ডিভেলমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীর, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950