শিক্ষকরা দেশ ও জাতির পথ প্রদর্শক: চবি উপাচার্য

০১ জুলাই ২০১৯, ০৯:০৭ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবির রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় তিনি তার বক্তব্যে বলেন শিক্ষকরা সমাজ, দেশ ও জাতির পথ প্রদর্শক। পাশাপাশি তারা দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীকও।

সোমবার বেলা ১১ টায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপাচার্য এসব কথা বলেন।

এসময় অধ্যাপক ড. শিরীণ আখতার উপস্থিত শিক্ষকবৃন্দকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষকবৃন্দ সমাজের পথ প্রদর্শক, দেশ-জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। তাঁরা অর্থ-বিত্তকে পিছনে ফেলে সমাজ আলোকিত করার জন্য নিরবচ্ছিন্নভাবে জ্ঞান-গবেষণায় লিপ্ত থেকে মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেদের সার্বক্ষণিক নিয়োজিত রাখেন।

প্রসঙ্গক্রমে উপাচার্য আরো বলেন, চবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক একটি সংগঠন। এ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের যথাসময়ে শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করার জন্য যেভাবে ভূমিকা রেখে চলেছেন তা অত্যন্ত প্রশংসার দাবীদার। একইসাথে তাঁরা প্রশাসনিক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখছেন। তিনি শিক্ষকবৃন্দকে তাঁদের জ্ঞান-গবেষণা, মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাধারণ সদস্য চবি আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. সুলতান আহমেদ, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, অধ্যাপক ড. নাসির উদ্দিন, অধ্যাপক ড. ইন্দ্রজিত কুন্ডু, অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী অংশগ্রহণ করেন।

এছাড়া অনুষ্ঠানে অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবর্তী অধ্যাপক এস এম নছরুল কদির, অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক ড. ফয়সল ইসলাম চৌধুরী, সহযোগী অধ্যাপক জেরীন চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, সহকারী অধ্যাপক লাইলুন নাহার, সহকারী অধ্যাপক মো. শাহ আলম, আফতাব হোসেনসহ সমিতির সাধারণ সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close