ইবিতে রিফাত শরীফ হত্যার বিচার দাবি

০১ জুলাই ২০১৯, ০৮:৫৫ PM

© টিডিসি ফটো

বহুল আলোচিত বরগুনায় রিফাত হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইবিতে অধ্যয়নরত বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ’ এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ কার্যকর ভূমিকা না থাকায় কয়েকদিন পর পরই দিনদুপুরে প্রকাশ্যে হত্যাকান্ডের মতো ঘটনা ঘটে যাচ্ছে। খুনিরা রাজনৈতিক ছত্রছায়া বার বার পার পেয়ে যাচ্ছে। প্রথমবার যখন এ ঘটনা ঘটে তখনই তাদের কঠিন শাস্তির আওতায় আনলে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হতো না।

এসময় তারা রিফাত হত্যার বিচার ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এছাড়া হত্যাকান্ডের চারদিন পেরিয়ে গেলেও মূল অপরাধীকে আটক করতে না পারায় সংশ্লিষ্ট প্রশাসনকে আরো কঠোর ভূমিকায় যাওয়ার আহবান জানান তারা।

ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬