জকসু নির্বাচনসহ ৭ দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

০১ জুলাই ২০১৯, ০৪:৪৫ PM

সাত দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন শুরু হয়।

এরপর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিজ্ঞান ভবন ও কলা ভবন এলাকা প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা নানা সংকটে জর্জরিত। এখন শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা প্রশাসনের নিকট তাদের যে ৭ দফা দাবি তুলে ধরেছে তা অনতিবিলম্বে সিন্ডিকেট সভা ডেকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। এরপর বেলা ২টার দিকে আন্দোলনের আহ্বায়ক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলাম নয়নের নের্তৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আগামী এক সপ্তাহের মধ্যে ক্যান্টিনের ভতুর্কি বাড়িয়ে খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে, আগামী এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে, আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে, আগামী দুই মাসের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ করতে হবে, শিক্ষক নিয়োগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৭০% নিয়োগ দিতে হবে এবং আবেদনের ক্ষেত্রে সিজিপিএ শর্ত শিথিল করতে হবে এবং স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ দিতে হবে, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং গবেষণা খাতে শর্ত কমিয়ে বাজেট বাড়াতে হবে।

ট্যাগ: জবি জবি
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950