রাবিতে ৪২৪ কোটি টাকার বাজেট বরাদ্দ

০১ জুলাই ২০১৯, ০৩:২৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবছরে ৪২৪ কোটি ১৫ লাখ টাকা বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৯১ তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক আফসার আলী জানান, এই শিক্ষাবছরের জন্য ইউজিসির কাছে ৬৩৩ কোটি ৫১ লক্ষ টাকা চাহিদা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এর বিপরীতে ৪২৪ কোটি ১৫ লক্ষ টাকার বাজেট বরাদ্দ দেয় মঞ্জুরী কমিশন।

আফসার আলী বলেন, প্রতিবছর একটি সংশোধিত বাজেট থাকে। এর আগে ২০১৮-১৯ শিক্ষাবছরে ৫৫৭ কোটি ৫২ লক্ষ টাকার চাহিদার বিপরীতে ৪২৩ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো। তবে ওই বছরে সংশোধিত বাজেট বরাদ্দ বাড়িয়ে ৪৩১ কোটি ৪ লক্ষ টাকা করা হয়। এবছরও একটি সংশোধিত বাজেট হবে তাতে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close