জ্ঞান অর্জনের জন্য যা প্রয়োজন সব করতে হবে: অধ্যাপক মান্নান

৩০ জুন ২০১৯, ০৫:১৯ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক সেমিনারে উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ না। বরং জ্ঞান অর্জনের জন্য যত আয়োজন দরকার সেটা করতে হবে।

রোববার বেলা পৌনে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ও ইউজিসির সহযোগিতায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

এছাড়া এদিন প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘নজরুলের রচনায় সাম্যবাদের দৃষ্টিতে সমাজগঠনের আকাঙ্ক্ষা রয়েছে। আজকের যুগের তারুণ্যের কাছে তিনি প্রত্যয়দীপ্ত সংগ্রামের নাম। নজরুল ‘বল বীর’ বলে যাদের সম্বোধন করেছেন তারা অসাধারণ শক্তিময় তারুণ্য। নজরুল সৃষ্ট সাহিত্যকর্ম আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানের আলোচনা পর্বে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মহীবুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এছাড়া কবি নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সেমিনারে দুই বাংলার বিশিষ্ট নজরুল গবেষকগণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
যেভাবে হ্যাক করা হয় জামায়াত আমিরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুর-২ আসনে শাপলা কলির শোভাযাত্রায় বাধা ও গাড়িচাপায় হত্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ নিহত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬