বিএম কলেজে অতিরিক্ত ফি: রাস্তায় শিক্ষার্থীদের বিক্ষোভ

৩০ জুন ২০১৯, ০৪:০৯ PM

বরিশালের সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন খাতে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে। রোববার (৩০ জুন) সকালে কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস ও কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

পরে কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনে সড়কে মানববন্ধন করে মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের চাটুকারিতায় এ জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণের নির্ধারণ করে দিলেও নির্ধারিত ফিয়ের বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্রছাত্রী সংসদ ফি, লাইব্রেরি ফি, পরিবহন ফি, অধিভুক্ত ফি, অত্যাবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি আদায় করা হচ্ছে বিএম কলেজে। এসব খাতে ফি নেয়া হলেও তার কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ে না। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিদ ইসলাম আরিফ আহমেদ, ফয়সাল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

এদিকে কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের এই সমস্যা আগে ছিল না। কলেজর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ারের চাটুকারিতার কারণে এই সমস্যাগুলোর উৎপত্তি হয়েছে।

এদিকে এই বিষয়ে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারের বক্তব্য জানতে চাইলে প্রথমে তাতে বাঁধা দেয় শিক্ষক নেতা আলামিন সরোয়ার। তবে, অধ্যক্ষ পরে দৈনিক শিক্ষাকে জানান, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি আদায় করা হয় না।

হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950