শিক্ষার পাশাপাশি চিকিৎসারও নিশ্চয়তা দিচ্ছে বশেমুরবিপ্রবি

বিশ্ববিদ্যালয় সাধারণত শিক্ষার নিশ্চয়তা দেয়, তবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) দিচ্ছে শিক্ষার পাশাপাশি চিকিৎসার নিশ্চয়তাও। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তার চিকিৎসায় সার্বিক সহায়তা করে বশেমুরবিপ্রবি প্রশাসন। ফেব্রুয়ারি ২০১৭ থেকে জুন ২০১৯ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি প্রায় ৯০ জন শিক্ষার্থীকে অর্ধকোটি টাকা চিকিৎসা অনুদান প্রদান করেছে।

তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের উদ্যোগে এই সহায়তা তহবিলটি মূলত যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুবর্ণা মজুমদারের দুর্ঘটনার পরে। দরিদ্র পরিবারের সন্তান সুবর্ণা তখন কেবলই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। স্বপ্ন দেখছিলেন স্বনির্ভর হওয়ার। কিন্তু হঠাৎই একটি দুর্ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান সুবর্ণা। ২০১৭ এর ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছিলেন, তাদের পক্ষে সুবর্ণার চিকিৎসা করা সম্ভব নয়; আবার ঢাকা নিয়ে উন্নত চিকিৎসা করার মত আর্থিক অবস্থাও ছিল না সুবর্ণার পরিবারের। ঠিক এমন সময়ই ত্রাণকর্তারূপে পাশে দাড়ান বিশ্ববিদ্যালয় উপাচার্য।

তৎক্ষনিকভাবে সুবর্ণাকে এয়ার এম্বুলেন্সে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং ঘোষণা দেন সুবর্ণার চিকিৎসার সকল খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের এমন সহায়তায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সুবর্ণা। সুবর্ণার চিকিৎসায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় ১৮ লক্ষ টাকা চিকিৎসা অনুদান প্রদান করেছে। সুবর্ণার দুর্ঘটনার পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য তাৎক্ষণিকভাবে পাশে দাড়ালেও শিক্ষার্থী সহায়তার কোনো বিশেষ তহবিল না থাকায় এই বড় অঙ্কের টাকা সংগ্রহে বেশ সমস্যার মুখোমুখি হতে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এই সমস্যার সমাধান করতে গিয়েই মূলত যাত্রা শুরু করে ‘বশেমুরবিপ্রবি দুর্যোগ ও ছাত্র কল্যাণ তহবিল।’ বর্তমানে এই তহবিল থেকে উপকৃত হচ্ছে অসংখ্য শিক্ষার্থী।

সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

তহবিল থেকে সর্বাধিক সহযোগিতাপ্রাপ্ত সুবর্ণা মজুমদার বলেন ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সহযোগিতার জন্য আজ আমি বেঁচে আছি, উপাচার্য স্যার আমাকে নতুন জীবন দান করেছেন আমি তার নিকট চিরকৃতজ্ঞ।’ চিকিৎসা তহবিল থেকে সহযোগিতা প্রাপ্ত আারেক শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের নুরুল আমিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার একজন বাবার মতো করেই প্রত্যেকটা শিক্ষার্থীর পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছেন। এমন আর্থিক অনুদানের উদ্যোগ স্যারের উদার মানসিকতা এবং শিক্ষার্থীদের প্রতি তার যে দায়িত্ববোধ অনেক বেশি সেটাই প্রমান করে।’

শিক্ষার্থী সহায়তা তহবিল সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের উদ্যোগেই এই তহবিল যাত্রা শুরু করে। সুবর্ণার দুর্ঘটনার পর স্যার অনুভব করেন সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু করা প্রয়োজন আর তখন থেকেই এই তহবিল গঠনের কাজ শুরু হয়।’

এই তহবিলের অর্থের উৎস সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীদের ভর্তির সময় শিক্ষার্থীদের দেয়া ভর্তি ফি’র একটি অংশ এই তহবিলের জন্য নেয়া হয় এবং এটিই তহবিলের অর্থ সংগ্রহের একমাত্র উৎস। উল্লেখ্য, শিক্ষার্থীদের সহায়তার জন্য গঠিত এই তহবিল থেকে চিকিৎসা সহায়তা ছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি ফি প্রদানসহ লাইব্রেরিতে পার্টটাইম কাজ করার সুযোগ প্রদান করা হয়।

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় কর…
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence