জাবির ২৫৯ কোটি ৯৭ লাখ টাকা বাজেট প্রস্তাব

২৯ জুন ২০১৯, ০৭:১৮ PM

© সংগৃহীত

২০১৯-২০ অর্থবছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৫৯ কোটি ৯৭ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে অনুষ্ঠিত ৩৮তম সিনেট অধিবেশনে এ বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক।

বাজেটে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮৫ কোটি ৪৫ লাখ টাকা। যা মূল বাজেটের ৩২ দশমিক ৮৭ শতাংশ। অবসরকালীন সুবিধা বাবদ বরাদ্দ ৪০ কোটি টাকা। যা মোট বাজেটের ১৫ দশমিক ৩৯ শতাংশ। প্রশাসনিক ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৭০ লাখ টাকা। যা মোট বরাদ্দের ১১ দশমিক ৪২ শতাংশ। বিবিধ ব্যয় বাবদ বরাদ্দ ১৯ কোটি ৬৮ লাখ টাকা। যা মোট বাজেটের ৭ দশমিক ৫৭ শতাংশ।

বাজেটে গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৩ কোটি টাকা যা মোট বাজেটের মাত্র ১.১৫ শতাংশ। জাবির সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম সিনেটের বার্ষিক সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

২৫৯ কোটি ৯৭ লাখ টাকার এ বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২৩৪ কোটি ৩৭ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্রে আয় হবে ২৫ কোটি ৫০ লাখ টাকা। এ বছরে বাজেটে সম্ভাব্য ঘাটতি ধরা হয়েছে ৮ কোটি ৫০ লাখ।

এদিকে শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে ছাত্রবৃত্তি ও ফেলোশিপে বরাদ্দ ৬ শতাংশ কমিয়ে ২ কোটি ৮৮ লাখ টাকা দেয়া হয়েছে। পরীক্ষার খরচ বাবদ বরাদ্দ ২৬ শতাংশ কমিয়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৫ লাখ টাকা।

সিনেট অধিবেশনের বাজেট বিষয়ে আলোচনায় সিনেটররা শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতে বরাদ্দ না বাড়ার সমালোচনা করে তাঁরা শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোয় আলোকপাত করেন। বাজেটে গবেষণা খাতকে একেবারেই উপেক্ষিত রাখাসহ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বিজ্ঞান গবেষণাগার ‘ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ এর জন্য তেমন বরাদ্দ রাখা হয়নি, বলে মনে করছেন বাজেট বিশ্লেষকরা।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, সিন্ডিকেট সদস্য ও রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950