৪৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

২৯ জুন ২০১৯, ০৪:০৬ PM

© সংগৃহীত

২০১৯-২০ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজস্ব, উন্নয়নসহ মোট ৪৮৮ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১তম সিনেট অধিবেশনে এই বাজেট ঘোষণা করা হয়।

শনিবার (২৯জুন) সকাল ১০টায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান অধ্যাপক হারুন-অর-রশিদ।

অধিবেশনে কোষাধ্যক্ষ নোমান উর রশীদ বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক গৃহীত হয়। ৪৮৮ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার বাজেটের মধ্যে পৌনঃপুনিক (রাজস্ব) ২৮৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ২০২ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সিনেট অধিবেশনে আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এসব কর্মসূচির মধ্যে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বিতর্ক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক গ্রন্থ রচনা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬