নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ (ভিডিও)

২৯ জুন ২০১৯, ০৩:২০ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হয়েছে। এর সাথে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার (২৯ জুন) এ দাবিতে ক্যাম্পাসে মিছিল করে তারা।

দলীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের। এসময় মিছিলে বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

দলীয় টেন্ট থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও ডায়না চত্বর হয়ে অনুষদ ভবনে গিয়ে শেষ হয়। পরে ছাত্রলীগের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সঙ্গে দেখা করেন। এসময় তারা নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বললে তারা জানান, নিয়োগ বাণিজ্যের মূলহোতা মাহবুবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অডিও ফাঁসের মাধ্যমে বোঝাই যাচ্ছে কে মূলহোত। কিন্তু দুই শিক্ষককে বরখাস্ত করা হলেও তাকে কেন করা হয়নি-প্রশ্ন তাদের। আমরা ঘটনার সাথে জড়িত সবার বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগ বাণিজ্যের একটি অডিও ফাঁস হয়। এতে নিয়োগের ব্যপারে একজন প্রার্থীর সাঙ্গে বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক রুহুল আমিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী সহকারী অধ্যাপক আবদুর রহিমের কথোপকথোন পাওয়া যায়।

এ ঘটনায় ওইদিন সকাল ১১টার দিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডটি স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক প্রমান পাওয়া বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমিন ও ইইই বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬