স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

২৬ মার্চ ২০২৬, ০৪:২৬ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৪:২৯ PM
বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ © সংগৃহীত

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকীতে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। জাতির বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের স্মরণে সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগীয় শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ/শহিদ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের শহিদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয়, আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়।

অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতাল, ক্যামেরা দেখে দৌড়ানো সেই…
  • ০৬ জুলাই ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বসছে ইউজিসি
  • ০৬ জুলাই ২০২৬
বিদ্যালয়ে জিয়াউর রহমান-খালেদা জিয়া ও তারেক রহমানের ৩ বই রাখ…
  • ০৬ জুলাই ২০২৬
কর্তৃপক্ষ জায়গা বরাদ্দ না দেওয়ায় স্পন্সর এনেও জিমনেশিয়াম ব…
  • ০৬ জুলাই ২০২৬
এইচএসসির প্রশ্নে বেহুলা ও লখিন্দরের লোহার বাসরঘর-সাপ-কলা গা…
  • ০৬ জুলাই ২০২৬
আলিম পরীক্ষা দিয়ে ফেরার পথে এক পরীক্ষার্থী নিহত, আহত আরও ৩
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence