উদ্বোধনের ৫ মাসেও চালু হয়নি নোবিপ্রবির নতুন হল

২৬ জুন ২০১৯, ০৮:২৮ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। নতুন এ হলটি উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উদ্বোধনের পাঁচ মাস অতিবাচিত হওয়ার পরেও চালু হয়নি হলটি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আরো দুটি হলের নির্মাণ কাজ চলমান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭০০০ হাজার শিক্ষার্থীর জন্য মোট হল আছে তিনটি। তার মধ্যে দুইটি হল মেয়েদের আরেকটি ছেলেদের। শিক্ষার্থীদের প্রায় দুই তৃতীয়াংশ হলের বাহিরে থাকে এবং সবাই আবাসন সংকটে জর্জরিত।

যার ফলে শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে নানারকম ভোগান্তি ও অতিরিক্ত আবাসন ব্যয়। শিক্ষার্থীরা দ্রুত এই আবাসন সংকটের নিরসন চায় এবং নতুন হলগুলো চালুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, মূলত হল উদ্বোধন করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালির কারণে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা হলে উঠতে পারছে না। যারা হলে আছে, তারা তো আছে। কিন্তু যারা হলের বাহিরে থাকে তাদের তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেটা বিশ্ববিদ্যালয় হলে থাকলে পোহাতে হতো না।

এ বিষয়ে নোবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক মমিনুল হক জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই আলোচনায় বসবো এবং খুব শীঘ্রই হলগুলো চালু করা হবে।

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬