বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে খুবি, উপাচার্যের শুভেচ্ছা

২৬ জুন ২০১৯, ০৮:২৩ PM

© ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান নিয়ে স্পেনের সিগমো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস পরিচালিত জরিপে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। প্রথম এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থান ৭২১।

এর মধ্যে সামাজিক প্রভাব ক্যাটাগরিতে অবস্থান ২৪২, গবেষণা ৪৩২ এবং উদ্ভাবনীতে ৪৪৯ তম স্থানে। ওই তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উদ্ভাবনী ক্যাটাগরিতে খুবির অবস্থান প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ষষ্ঠ।

খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রথমবারের মতো আন্তর্জাতিক র‌্যাংকিং তালিকায় স্থান পাওয়ায় এবং দেশের মধ্যে তালিকার শীর্ষে অবস্থান করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বার্তা দিয়েছেন।

উপাচার্যের অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর সদিচ্ছা, সরকারের অবিরাম সহায়তা ও ইউজিসির ঐকান্তিক প্রচেষ্টা এই অর্জনে মুখ্য ভূমিকা রেখেছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

একই সাথে তিনি আরো বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকর্মে আন্তরিকতা ও নিরন্তর প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের একাগ্রতা, অনুশীলন ও অনুধাবনে অভিনিবেশ সাফল্যের এ আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভব হয়েছে। এ অর্জনে তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপ্রচেষ্টার কথাও উল্লেখ করে সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এ সাফল্য সুসংহত করে সামনে আরও এগিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহবান জানান।

তার মতে গত ৫-৬ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধির অব্যাহত প্রচেষ্টার সাফল্যের স্মারক এটি। সাফল্যের এ অবস্থান ধরে রেখে সকলের সহায়তায় খুবিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, উচ্চশিক্ষার প্রতি একনিষ্ঠ গবেষণা, উদ্ভাবন ও প্রভাব তিনটি বিষয়কে ভিত্তি ধরে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের তালিকা করেছে স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস। সিমাগো ইনস্টিটিউশনস (এসআইআর) নামে নিয়মিত প্রকাশিত এ তালিকার চলতি বছরের সংস্করণে স্থান পেয়েছে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় ও একটি গবেষণা প্রতিষ্ঠান।

এছাড়া বিশ্বের ৬ হাজার ৪৬১টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের এ তালিকায় প্রথম এক হাজারের মধ্যেই রয়েছে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় ও একটি গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রতি এ সংক্রান্ত র‌্যাংকিং আন্তর্জাতিক মিডিয়া ও অনলাইনে প্রকাশিত হয়েছে।

হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950