জকসুর ৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, জয়ের পথে শিবির

০৭ জানুয়ারি ২০২৬, ১০:২২ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:২৭ PM
জকসু

জকসু © টিডিসি সম্পাদিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা।

৩৩ কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ভিপি পদে শিবিরের মোঃ রিয়াজুল ইসলাম চার হাজার ৪৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি  একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট।

এছাড়া জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন চার হাজার ৪৪৪ ভোট, অপরদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন এক হাজার ৭৫৭ ভোট। আর এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন তিন হাজার ৯৭৩ ভোট, অপরদিকে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন তিন হাজার ২৭৫ ভোট।

ট্যাগ: জকসু
খাবার খেয়ে ক্যানটিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬