আরও পাঁচ কেন্দ্রের ফল প্রকাশ, শীর্ষ ৩ পদে ব্যবধান বাড়াচ্ছে শিবির

০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ PM
ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’

ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা।

সর্বশেষ অর্থনীতি ও ইতিহাস বিভাগের ফলাফলে দেখা গেছে, অর্থনীতি  বিভাগে ভিপি পদে শিবিরের মোঃ রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৭৭ ভোট, এই কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ছাত্র অধিকারের বিশ্ববিদ্যালয়ের সভাপতি একেএম রাকিব পেয়েছেন ১৩৩ ভোট। এছাড়া জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৭০ ভোট এবং মওলানা ভাসানী ব্রিগেডের ইভান তাসরিফ পেয়েছেন ৫৮ ভোট। আর এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১৪৮ ভোট এবং ছাত্রদলের তানজিল পেয়েছেন ১৩১ ভোট।

ইতিহাস বিভাগের আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবিরের মোঃ রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৮৮ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ১৫২ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৮৩ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৮৬ ভোট। এছাড়া এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৮৩ ভোট, আর ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের প্রার্থী শাহিন মিয়া পেয়েছেন ১৯৪ ভোট। 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আনুষ্ঠানিক ফলাফলে ভিপি পদে মোঃ রিয়াজুল ইসলাম ১৬৭ ও একেএম রাকিব ১৪৭ ভোট পেয়েছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৩৮ ও খাদিজাতুল কুবরা ১৬৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ১৫৮ ও তানজিল পেয়েছেন ১০৩ ভোট।

পদার্থ বিজ্ঞান বিভাগের ফলাফলে, ভিপি পদে মোঃ রিয়াজুল ইসলাম ১৩৪ ও একেএম রাকিব পেয়েছেন ৯৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৩২ এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪১ ভোট। এজিএস পদে মাসুদ রানা ২১৩ ও  তানজিল পেয়েছেন ১৯।

আইন বিভাগের ফলাফলে, ভিপি পদে মোঃ রিয়াজুল ইসলাম ২৮৯ ও একেএম রাকিব পেয়েছেন ১২০ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ২২১ এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫২ ভোট। এজিএস পদে মাসুদ রানা  ১৬৭ ও 
তানজিল পেয়েছেন ১২১ ভোট।

প্রসঙ্গত, মঙ্গলবার দিনভর শান্তিপূর্ণভাবে জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৩টায়। পরে নানা জটিলতায় ভোটগণনা স্থগিত রাখা হয়। এক পর্যায়ে রাত ১২টায় ভোটগণনা শুরু হয়। 

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬