হাদিকে হত্যার প্রতিবাদে জুমার পর বিক্ষোভে উত্তাল কুবি

১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ PM
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা © টিডিসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় সারা দেশে নিন্দা ও ক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়। 

এ সময় তারা শ্লোগানে বলেন, ‘দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান; চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ; গোলামি না আজাদি, আজাদি আজাদি; এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে; আমরা সবাই হাদি হবো, যুগে-যুগে লড়ে যাবো; দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত; হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না; সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন; লীগ ধর, জেলে ভর।’

বক্তব্যে ইনকিলাব মঞ্চ কুবি শাখার দপ্তর সম্পাদক হাসান অন্তর বলেন‚ ‘হাদি ছিল ভারতীয় আগ্রাসনবিরোধী, বাঙালি সংস্কৃতির ধারক-বাহক। হাদি শাহবাগী কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়ে গেছে। এ লড়াই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে জারি রাখব। আমরা শহীদ হওয়ার আগ পর্যন্ত হাদিকে ধারণ করে লড়াই করে যাব।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950