বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত, বিজ্ঞপ্তি দিয়ে জানাল ঢাবি

১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ PM
ওসমান হাদি ও ঢাবি লোগো

ওসমান হাদি ও ঢাবি লোগো © টিডিসি ফটো

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।

‘সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।’

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকালকের ভর্তি পরীক্ষার বিষয়ে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মারা যান। এরপর রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

এই রাষ্ট্রীয় শোক পালন ও বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণ উপযুক্ত নয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9