শরিফ ওসমান হাদির মৃত্যুতে মাভাবিপ্রবি উপাচার্যের শোক

১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০১ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ও মাভাবিপ্রবি লোগো

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ও মাভাবিপ্রবি লোগো © সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

এক শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক সাহসী, সচেতন ও আপসহীন কণ্ঠ। জুলাই গণ-অভ্যুত্থানে তার ত্যাগ, ভূমিকা ও নেতৃত্ব দেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তার অকালপ্রয়াণে দেশ একজন দায়িত্বশীল, মানবিক ও সংগ্রামী যোদ্ধাকে হারাল। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬