খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবি প্রশাসনের দোয়া মাহফিল

০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ PM
জবির কেন্দ্রীয় কেন্দ্রীয় জামে মসজিদে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়

জবির কেন্দ্রীয় কেন্দ্রীয় জামে মসজিদে দুআ মাহফিল অনুষ্ঠিত হয় © সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের আহ্বানের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী এবং জবির প্রতিষ্ঠাতা ও রূপকার বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম’আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন সফল নেত্রী। তিনি সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয় যতদিন বিদ্যমান থাকবে, আমরা তার প্রতিষ্ঠাতার মর্যাদাকে আমাদের মনিকোঠায় ধারণ করে রাখব। জাতির জন্য তার যে অবদান, তা অনস্বীকার্য। আমরা আশা করি, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে পুনরায় ফিরে আসবেন।’

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন—এই কামনা করছি।’

সংক্ষিপ্ত আলোচনা পর্বটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। দু’আ মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম-কাম-খতিব মোঃ ছালাহ্‌ উদ্দিন।

এসময় মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ ছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতা এবং সাংবাদিক প্রতিনিধি দু’আ মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ৪৪ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬