জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু সোমবার

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ PM
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পরীক্ষা আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হবে। পরদিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাসও শুরু হবে। ‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, আগামী সপ্তাহের সোমবার থেকেই স্থগিত থাকা সব পরীক্ষা শুরু হবে। এছাড়া সশরীরে ক্লাস শুরু হবে মঙ্গলবার থেকে। তার আগে রবিবার ও সোমবার ক্লাস চলবে অনলাইনে।

তিনি আরও বলেন, আজকের বিশেষ সিন্ডিকেট সভায় ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারকে।আশা করছি, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।

এর আগে, ধারাবাহিক ভূমিকম্পের ঘটনায় শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। 

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬