জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসনপ্রতি আবেদন ৬২ ছাড়াল

০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে আসনপ্রতি আবেদন করেছেন ৬২ জনের বেশি শিক্ষার্থী। এ প্রক্রিয়া আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এতে আবেদনের সংখ্যা আরও বাড়বে।

গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত এক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২২ বা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা অনলাইনে (https://admission.jnu.ac.bd) আবেদন করতে পারছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১ লাখ ৭৭ হাজার ৫৭ জন আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ে এবার ২ হাজার ৮১৫টি আসনে ভর্তি নেওয়া হবে। সে হিসেবে আসনপ্রতি ৬২ দশমিক ৮৯ জন আবেদন করেছেন।

ভর্তি প্রার্থীরা ৫ ডিসেম্বর (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ‘এ, বি, সি, ডি’ ইউনিটের আবেদন ফি  ১০০০ (এক হাজার টাকা+সার্ভিজ চার্জ) এবং ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ) ১২০০ (এক হাজার দুইশত টাকা+সার্ভিজ চার্জ)। বিকাশ, রকেট, সেলফিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দেবে। 

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, বেরিয়ে গেছে যারা

চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা (ই-ইউনিট) ১৩ ডিসেম্বর-২০২৫ (শনিবার) বেলা ৩টা থেকে বিকাল ৪টা ৩০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ (ইউনিট-এ) ২৬ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, বিজনেস স্টাডিজ অনুষদ (ইউনিট-সি) ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের (ইউনিট-ডি) ৯ জানুয়ারি (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত; কলা ও আইন অনুষদ (ইউনিট-বি) ৩০ জানুয়ারি-২০২৬ (শুক্রবার) বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। অনিবার্য কারণে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন হতে পারে। 

সে ক্ষেত্রে যৌক্তিক সময়ের পূর্বেই মিডিয়া ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950